ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের সেনাবাহিনী মধ্যাঞ্চলীয় শহর মারিবের দিকে আসা হুথিদের কয়েকটি ড্রোন ভূপাতিত করেছে বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন।
রাষ্ট্রীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, হুথিদের ছোড়া ড্রোনগুলো মারিবের আকাশসীমার দিকে অগ্রসর হলে ইয়েমেনের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সেগুলো শনাক্ত করে এবং প্রতিহত করে।
তবে কতটি ড্রোন ভূপাতিত করা হয়েছে বা হামলায় কোনো হতাহত কিংবা ক্ষয়ক্ষতি হয়েছে কি না, তা তাৎক্ষণিকভাবে জানানো হয়নি। হুথিদের পক্ষ থেকেও এ বিষয়ে কোনো মন্তব্য পাওয়া যায়নি।
মারিবে হুথিদের ড্রোন হামলার এই ঘটনা ইয়েমেনে সাম্প্রতিক সময়ে নতুন করে বাড়তে থাকা উত্তেজনার মধ্যে ঘটল। গত জুলাইয়ের শুরু থেকে দেশটির বিভিন্ন ফ্রন্টে সরকারপন্থী বাহিনী ও হুথিদের মধ্যে বিচ্ছিন্ন সংঘর্ষ চলছে। এসব সংঘাতে উভয় পক্ষেই হতাহতের খবর পাওয়া গেছে।
ইয়েমেনে ২০২২ সালের এপ্রিল থেকে বড় ধরনের যুদ্ধ কিছুটা স্তিমিত থাকলেও সাম্প্রতিক হামলা ও পাল্টা হামলায় সেই আপেক্ষিক স্থিতিশীলতা আবারও চাপে পড়েছে। সূত্র: আলজাজিরা
কালান্দিয়া থেকে সেনা প্রত্যাহার করলো ইসরায়েল
যে ঐতিহাসিক বৈঠকটি হয়েছিল অন্ধকার কক্ষে!
ট্রাম্পের কূটনীতিকে ‘নাটক’ বললেন গালিবাফ