ইয়েমেনে সেনাবাহিনীর তোপের মুখে হুতি বিদ্রোহীরা

আপডেট : ১৮ আগস্ট ২০২৬, ০৯:০৫ এএম

ইয়েমেনের সশস্ত্র বাহিনী গত ২৪ ঘণ্টায় হুতি যোদ্ধাদের অবস্থান, সক্ষমতা ও জনবল লক্ষ্য করে মোট ১৩৩টি সামরিক অভিযান পরিচালনা করেছে।

দেশটির সশস্ত্র বাহিনীর মুখপাত্র কর্নেল মাজেদ আল-নুজাইলি এ তথ্য নিশ্চিত করেছেন।

মঙ্গলবার (১৮ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় আল-নুজাইলি জানান, হুমকির উৎসগুলো ধ্বংস করতে রকেট লঞ্চার, ফিল্ড আর্টিলারি এবং ড্রোন ব্যবহার করে এসব হামলা চালানো হয়েছে।

তিনি আরও উল্লেখ করেন, যুদ্ধক্ষেত্রের সম্মুখভাগে মোতায়েন থাকা সেনাবাহিনীর বিভিন্ন ইউনিটের সরাসরি অংশগ্রহণে এই সুসংহত অভিযানসমূহ পরিচালনা করা হয়।

এর আগে রোববারও ইয়েমেনি সেনাবাহিনী হুতিদের ঘাটি ও অস্ত্রাগার লক্ষ্য করে অন্তত ১৮১টি সামরিক অভিযান চালিয়েছিল। সম্প্রতি মারিব ও হাদরামাউতে সরকারি সামরিক ক্যাম্পে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলার জবাবেই এই পাল্টা প্রতিরোধ জোরদার করেছে ইয়েমেনি সেনাবাহিনী।

সূত্র: আল-জাজিরা

YA
আরও পড়ুন