শত্রুপক্ষের যেকোনো ভুল হিসাবের কঠোর জবাব দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর স্থলবাহিনীর কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ কারামি। পারস্য উপসাগরের দ্বীপগুলো পরিদর্শন শেষে দেওয়া এক বার্তায় তিনি এ সতর্কবার্তা দেন।
কারামি বলেন, ইরানের সশস্ত্র বাহিনী ঐশী দৃঢ়তা এবং সতর্ক ও সচেতন ইরানি জনগণের সমর্থন নিয়ে শত্রুপক্ষের যেকোনো ভুল হিসাবের শক্তিশালী জবাব দিতে প্রস্তুত। দেশের সশস্ত্র বাহিনী এ ক্ষেত্রে নিজেদের অবস্থান ও প্রস্তুতি বজায় রেখেছে বলেও তার বক্তব্যে উঠে আসে।
তিনি বলেন, মহান ও মর্যাদাশীল ইরানি জাতির হাতে বর্তমানে ইসলামের নবীর পতাকা রয়েছে। এ বক্তব্যের মধ্য দিয়ে ইরানের জনগণ ও সশস্ত্র বাহিনীর দৃঢ় অবস্থানের কথাই তুলে ধরেন তিনি।
যুক্তরাষ্ট্রের ইরানবিরোধী হুমকি জোরদারের মধ্যেই কারামি এই সতর্কবার্তা দিলেন। গত ২৮ ফেব্রুয়ারি ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের শুরু করা ৪০ দিনের আগ্রাসী যুদ্ধের পরিপ্রেক্ষিতে দুই দেশের মধ্যে উত্তেজনা আরও বেড়েছে। সূত্র: ইসলামিক রিপাবলিক নিউজ এজেন্সি
মার্কিন পাইলট উদ্ধারের গল্প পুরোপুরি কাল্পনিক: মোহেবি
ইরানের বিরুদ্ধে বৃহত্তর সামরিক অভিযান এখনো শেষ হয়নি: কাৎজ