ভবিষ্যৎ ফিলিস্তিন রাষ্ট্রে সশস্ত্র গোষ্ঠী হামাসের কোনো ধরনের ভূমিকা থাকা উচিত নয় বলে সাফ জানিয়ে দিয়েছেন অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী পেনি ওং।
ফিলিস্তিনের পররাষ্ট্রমন্ত্রী ওয়ারসেন আগাবেকের সঙ্গে এক গুরুত্বপূর্ণ টেলিফোন আলাপের পর তিনি ক্যানবেরার এই কঠোর অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেন।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় পেনি ওং জানান, দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীর মধ্যে আলাপে ফিলিস্তিনি কর্তৃপক্ষের অভ্যন্তরীণ ‘সংস্কার পরিকল্পনা’ এবং ফিলিস্তিনের প্রাতিষ্ঠানিক ভিত্তিগুলোকে শক্তিশালী করতে যৌথ প্রচেষ্টা নিয়ে আলোচনা হয়েছে। পাশাপাশি গাজা উপত্যকার চলমান ‘ভয়াবহ ও বিপর্যয়কর পরিস্থিতি’ নিয়েও উদ্বেগ প্রকাশ করেন তারা।
অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী জোর দিয়ে বলেন, দুই রাষ্ট্রভিত্তিক সমাধান (টু-স্টেট সলিউশন)-এর প্রতি অস্ট্রেলিয়া সম্পূর্ণ প্রতিশ্রুতিবদ্ধ। তবে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনে হামাসকে সম্পূর্ণ বাইরে রাখার পক্ষে ক্যানবেরা।
পেনি ওং স্পষ্টভাবে উল্লেখ করেন, আমি আবারও পুনর্ব্যক্ত করেছি যে, ফিলিস্তিন রাষ্ট্রে হামাসের কোনো ভূমিকা থাকা চলবে না।
সূত্র: আল-জাজিরা।
সমুদ্রসম্পদ কাজে লাগাতে গবেষণায় জোর দিতে হবে: শিক্ষামন্ত্রী