জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের বিমান আলজেরিয়ায় সংক্ষিপ্ত যাত্রাবিরতি করেছে। ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের ঘনিষ্ঠ সংবাদমাধ্যম নুরনিউজ মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) এ তথ্য জানিয়েছে।
এর আগে মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) তেহরান থেকে নিউইয়র্কের উদ্দেশে রওনা হন পেজেশকিয়ান। জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদের অধিবেশনে ইরানের প্রতিনিধি দলের নেতৃত্ব দিতে তিনি যুক্তরাষ্ট্র সফর করছেন।
ইরানি প্রেসিডেন্টের নিউইয়র্ক সফরটি বিশেষ তাৎপর্যপূর্ণ। কারণ, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান সামরিক সংঘাত ও তীব্র কূটনৈতিক উত্তেজনার মধ্যেই পেজেশকিয়ান জাতিসংঘের মঞ্চে ইরানের অবস্থান তুলে ধরতে যাচ্ছেন। তিনি বুধবার সাধারণ পরিষদে ভাষণ দেওয়ার কথা রয়েছে।
আলজেরিয়ায় পেজেশকিয়ানের বিমানের সংক্ষিপ্ত যাত্রাবিরতির বিষয়ে নুরনিউজ বিস্তারিত কারণ বা কতক্ষণ বিমানটি সেখানে ছিল, তা জানায়নি। ফলে এটি কেবল জ্বালানি বা লজিস্টিক কারণে ছিল, নাকি কোনো কূটনৈতিক যোগাযোগের সঙ্গে যুক্ত ছিল, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
তবে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনকে ঘিরে নিউইয়র্কে আলজেরিয়ার পররাষ্ট্রমন্ত্রী আহমেদ আতাফও উপস্থিত রয়েছেন। জাতিসংঘের তথ্য অনুযায়ী, ২০ সেপ্টেম্বর আতাফের সঙ্গে জাতিসংঘ সাধারণ পরিষদের প্রেসিডেন্ট খলিলুর রহমানের বৈঠক হয়েছে।
'জাতীয় স্বার্থের ওপর যেকোনো আগ্রাসনের কঠোর জবাব দেবে ইরান'
'ইরানিদের অধিকার তুলে ধরাই নিউইয়র্ক সফরের মূল লক্ষ্য'
যুদ্ধের মাঠে শক্তি পরীক্ষা দিয়েই এবার জাতিসংঘে গেলো ইরান