জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে ভার্চুয়ালি দেওয়া ভাষণে ফিলিস্তিনিরা তাদের মাতৃভূমি ছেড়ে যাবে না এবং কোনো ধরনের বাস্তুচ্যুতি মেনে নেবে না বলে জানিয়েছেন ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। নিজেদের ভবিষ্যৎ নিজেরাই নির্ধারণ করবেন বলেও দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি।
ফিলিস্তিনের তরুণ ও প্রবাসী ফিলিস্তিনিদের উদ্দেশে দেওয়া বক্তব্যে আব্বাস বলেন, নিজেদের ভূমি, ঐক্য ও বৈধ অধিকার আঁকড়ে ধরে ফিলিস্তিনিরা গর্ব ও মর্যাদার এক অনন্য দৃষ্টান্ত তৈরি করেছে।
তিনি বলেন, আমরা আমাদের মাতৃভূমি ছেড়ে যাব না। বাস্তুচ্যুতি মেনে নেব না। আমাদের হয়ে অন্য কাউকে আমাদের ভবিষ্যৎ নির্ধারণ করতেও দেব না। নিজেদের ভবিষ্যৎ আমরা নিজেরাই নির্ধারণ করব।
আব্বাস বলেন, আন্তর্জাতিক বৈধতার ভিত্তিতে শান্তির জন্য ফিলিস্তিনিরা হাত বাড়িয়ে দেবে। এর মাধ্যমে তাদের স্বাধীনতা ও মুক্তি অর্জনের পাশাপাশি পুরো অঞ্চলের মানুষের নিরাপত্তা, শান্তি ও সুপ্রতিবেশীসুলভ সম্পর্ক নিশ্চিত করা সম্ভব হবে।
জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে দেওয়া ভার্চুয়াল ভাষণে আব্বাস ফিলিস্তিনিদের ভূমি, ঐক্য ও বৈধ অধিকারের প্রতি তাদের অঙ্গীকারের কথাও তুলে ধরেন। সূত্র: আলজাজিরা
জাতিসংঘ অধিবেশনের ফাঁকে পেজেশকিয়ান-শেহবাজ বৈঠক
ট্রাম্পের সঙ্গে কাজ করতে প্রস্তুত শি জিনপিং
ট্রাম্পের নির্দেশ পারমাণবিক স্থগিতাদেশের সরাসরি হুমকি: জাখারোভা