ইরানের এমন কিছু সামরিক সক্ষমতা ও কৌশলগত লক্ষ্য রয়েছে, যা এখনো ব্যবহার করা হয়নি তাই সেগুলো এখন পর্যন্ত কেউ দেখেনি বলে দাবি করেছেন ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল হোসেইন মোহেবি। তিনি বলেছেন, ইরানের প্রতিরোধ সক্ষমতা এবং ক্ষেপণাস্ত্র ও ড্রোনের সামর্থ্য নিয়ে শত্রুপক্ষ ভুল হিসাব করেছিল।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) মেহরের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
মোহেবি বলেন, হরমুজ প্রণালি থেকে মার্কিন জাহাজগুলো ৪০০ কিলোমিটার দূরে সরে গেছে। অন্যদিকে, যুক্তরাষ্ট্রের নৌবহর বাহরাইনে অবস্থান করছে। তার মতে, এটি ইরানের জন্য একটি বড় বিজয়।
ইরানের প্রতিরোধ সক্ষমতা এবং ক্ষেপণাস্ত্র ও ড্রোনের সামর্থ্য সম্পর্কে শত্রুপক্ষ ভুল হিসাব করেছিল বলে মন্তব্য করেন মোহেবি। তার ভাষায়, এসব ব্যবস্থার পাল্লা, ধ্বংসক্ষমতা, নির্ভুলতা ও সামর্থ্য অপর পক্ষকে বিস্মিত করেছে।
তিনি বলেন, ইরানের কাছে এমন কিছু সক্ষমতা রয়েছে, যেগুলো এখনো কাজে লাগানো হয়নি। একইভাবে কিছু কৌশলগত লক্ষ্যও রয়েছে, যেগুলোতে এখনো আঘাত হানা হয়নি বলে দাবি করেন তিনি।
এর আগে কুহ-ই কলাংসহ ইরানের যেকোনো স্থানে যুক্তরাষ্ট্র হামলা চালালে সর্বশক্তি দিয়ে জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছিলেন মোহেবি। তিনি বলেছিলেন, ইরানের প্রতিরোধ সক্ষমতা যুদ্ধক্ষেত্রেই প্রমাণিত হয়েছে।
কুহ-ই কলাং নিয়ে হামলার সম্ভাবনা সম্পর্কে নিশ্চিত কোনো মন্তব্য করবেন না জানিয়ে মোহেবি বলেন, যুক্তরাষ্ট্র যদি ইরানের যেকোনো স্থানে হামলার সিদ্ধান্ত নেয়, সেটি কুহ-ই কলাং হোক বা অন্য কোথাও, তাহলে ইরান সর্বশক্তি দিয়ে তার জবাব দেবে। সূত্র: মেহর নিউজ এজেন্সি
জাতিসংঘে জেনারেল কাসেম সোলাইমানির স্মৃতি তুলে ধরলেন বাঘাই
ফিলিস্তিন বর্তমান বিশ্বের সবচেয়ে বড় মানবিক সংকট: আরাঘচি
শত্রুকে উচিৎ শিক্ষা দিয়েছে ইরান: গালিবাফ