তৃতীয় সন্তানের মা হলেন নাটালি পোর্টম্যান

আপডেট : ০৩ অক্টোবর ২০২৬, ০৯:০৪ পিএম

হলিউড অভিনেত্রী নাটালি পোর্টম্যান তৃতীয় সন্তানের মা হয়েছেন। গত মাসে প্যারিসে সন্তানের জন্ম দিয়েছেন ৪৫ বছর বয়সী এই অভিনেত্রী। ফরাসি সংগীত প্রযোজক টাঙ্গুই দেস্তাবলের সঙ্গে এটি পোর্টম্যানের প্রথম সন্তান।

এ তথ্য জানিয়েছে পিপল। পোর্টম্যানের প্রতিনিধিদের সঙ্গে যোগাযোগ করে মন্তব্য চেয়েছিল দ্য হলিউড রিপোর্টার। তবে প্রতিবেদন প্রকাশের সময় পর্যন্ত তাদের কাছ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

চলতি বছরের এপ্রিলে হার্পার’স বাজারকে দেওয়া এক সাক্ষাৎকারে তৃতীয়বারের মতো মা হতে যাওয়ার খবর প্রকাশ্যে আনেন পোর্টম্যান। সে সময় টাঙ্গুইয়ের সঙ্গে সন্তান প্রত্যাশার অনুভূতি জানিয়ে তিনি বলেছিলেন, এটি তার জন্য অত্যন্ত সৌভাগ্যের এবং একই সঙ্গে বিশেষ এক অভিজ্ঞতা।

গর্ভধারণ নিয়ে নিজের উপলব্ধির কথাও জানিয়েছিলেন অস্কারজয়ী এই অভিনেত্রী। সন্তান ধারণের ক্ষেত্রে অনেক মানুষকে কঠিন সময়ের মধ্য দিয়ে যেতে দেখেছেন উল্লেখ করে তিনি বলেছিলেন, এই অভিজ্ঞতার প্রতি তার গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা রয়েছে। একই সঙ্গে তিনি এটিকে সুন্দর ও আনন্দময় অভিজ্ঞতা হিসেবে বর্ণনা করেছিলেন।

নাটালি পোর্টম্যানের সাবেক স্বামী কোরিওগ্রাফার বেঞ্জামিন মিলপিয়ের সঙ্গে তার দুই সন্তান রয়েছে। টাঙ্গুই দেস্তাবলের সঙ্গে পোর্টম্যানের সম্পর্কের বিষয়টি প্রকাশ্যে আসে ২০২৫ সালের মার্চে।

তৃতীয়বারের গর্ভধারণ নিয়ে দেওয়া সাক্ষাৎকারে বয়স বাড়ার সঙ্গে নিজের জীবনের প্রতি দৃষ্টিভঙ্গির পরিবর্তনের কথাও বলেছিলেন পোর্টম্যান। তিনি জানান, বয়সের সঙ্গে জীবনের বিভিন্ন মুহূর্তের প্রতি তার কৃতজ্ঞতা বেড়েছে। কার সঙ্গে সময় কাটাতে চান এবং নিজের চারপাশে কেমন পরিবেশ চান, এসব বিষয় সম্পর্কেও এখন তিনি আগের চেয়ে বেশি সচেতন।

সন্তান ধারণের এই সময়টিকে বিশেষভাবে উপভোগ করার কথাও জানিয়েছিলেন তিনি। এটি সম্ভবত তার শেষবারের মতো গর্ভধারণ, এমন উপলব্ধি থেকেই প্রতিটি মুহূর্তকে তিনি আরও বেশি করে উপভোগ করেছেন বলে সাক্ষাৎকারে জানান। সূত্র: দ্য হলিউড রিপোর্টার

এএস
আরও পড়ুন
সর্বশেষপঠিত