ইরানের সঙ্গে যুদ্ধ থেকে শিক্ষা নিয়ে তেহরানের শর্ত ও দাবি মেনে নিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতি আহ্বান জানিয়েছেন ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল হোসেইন মোহেব্বি।
শুক্রবার (২ অক্টোবর) এক বক্তব্যে মোহেব্বি বলেন, ইরানের সঙ্গে যুদ্ধে ট্রাম্প তার কোনো লক্ষ্য অর্জন করতে পারেননি। বরং এ যুদ্ধের কারণে যুক্তরাষ্ট্রকে নানা অর্থনৈতিক ও রাজনৈতিক সমস্যার মুখে পড়তে হয়েছে।
আইআরজিসির এই মুখপাত্র বলেন, যুদ্ধের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে ট্রাম্পের উচিত ইরানের শর্ত ও দাবি মেনে নেওয়া। তিনি বলেন, ইরানের সঙ্গে সংঘাতের ফলাফল যুক্তরাষ্ট্রের জন্য এমন শিক্ষা তৈরি করেছে, যা মার্কিন প্রেসিডেন্টের বিবেচনায় নেওয়া প্রয়োজন।
এর আগে মোহেব্বি বলেছিলেন, মার্কিন সরকারের কাছে ইসরায়েলি শাসকগোষ্ঠী মার্কিন জনগণের চেয়ে বেশি অগ্রাধিকার পাচ্ছে। তার ভাষ্য, ট্রাম্প মার্কিন জনগণকে আমেরিকা সবার আগে থাকবে বলে প্রতিশ্রুতি দিয়েছিলেন। কিন্তু বাস্তবে এখন যুক্তরাষ্ট্রের কাছে ইসরায়েলই প্রথম অগ্রাধিকার হয়ে উঠেছে।
মার্কিন সামরিক বাহিনীর বিপুল বাজেট নিয়েও মন্তব্য করেন মোহেব্বি। তিনি বলেন, পেন্টাগনের সামরিক বাজেটের মাত্র ১০ শতাংশ ব্যয় করে এমন কোনো দেশের সঙ্গে যুদ্ধ করার সক্ষমতা মার্কিন সামরিক বাহিনীর নেই।
মোহেব্বি আবারও জোর দিয়ে বলেন, মার্কিন সরকারের অগ্রাধিকারে ইসরায়েলি শাসকগোষ্ঠীই রয়েছে, মার্কিন জনগণ নয়। তার দাবি, ট্রাম্পের আমেরিকা সবার আগে রাখার প্রতিশ্রুতির সঙ্গে বর্তমান বাস্তবতার মিল নেই। সূত্র: মেহর নিউজ এজেন্সি
যুক্তরাজ্যে ইহুদি সম্প্রদায়ের ওপর হামলার ষড়যন্ত্র, দুই ইরানি অভিযুক্ত
'সীমান্তজুড়ে এলিট ইউনিট , ইরানে স্থল আগ্রাসনের সুযোগ দেওয়া হয়নি'