ইরানকে নিয়ে যুক্তরাষ্ট্রকে একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হবে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি বলেন, ইরান ইতোমধ্যে ‘ধ্বংসপ্রাপ্ত’ এবং এখন দেশটির সামনে ‘সহজ পথ অথবা কঠিন পথ’ বেছে নেওয়ার পরিস্থিতি তৈরি হয়েছে।
ট্রাম্প বলেন, ইরানকে নিয়ে তাঁর সামনে একটি সিদ্ধান্ত রয়েছে। তবে কী সিদ্ধান্ত নেওয়া হবে বা ‘সহজ’ ও ‘কঠিন’ পথ বলতে তিনি ঠিক কী বোঝাচ্ছেন, সে বিষয়ে বিস্তারিত জানাননি।
এর আগে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথও বলেছিলেন, ইরান পরমাণু অস্ত্র অর্জনের চেষ্টা চালিয়ে গেলে প্রেসিডেন্ট ট্রাম্পের হাতে ‘সব প্রয়োজনীয় বিকল্প’ খোলা থাকবে।
ট্রাম্প ও হেগসেথের ধারাবাহিক বক্তব্যে ইঙ্গিত মিলছে, ইরানের পরমাণু কর্মসূচি ও সামরিক সক্ষমতা ঘিরে ওয়াশিংটন তেহরানের ওপর আরও চাপ প্রয়োগের প্রস্তুতি নিচ্ছে।
রিয়াদে আরামকোর স্থাপনায় ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলার দাবি হুথিদের