ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কট্টর ডানপন্থী সরকারকে ক্ষমতাচ্যুত করতে রাজনৈতিক শক্তি কাজে লাগানোর অঙ্গীকার করেছেন জয়েন্ট লিস্টের নেতা ইউসেফ জাবারিন। তিনি বলেছেন, নেতানিয়াহু সরকারের পতন ঘটাতে দায়িত্ব নিতে প্রস্তুত তার দল।
ইসরায়েলের সংবাদমাধ্যম ইয়েদিওথ আহরোনোথকে জাবারিন বলেন, এই সরকার প্রতিটি আরব নাগরিকের জীবন দুর্বিষহ করে তুলেছে। নিজেদের রাজনৈতিক শক্তিকে কাজে লাগিয়ে দলের মূল্যবোধ ও লক্ষ্য এগিয়ে নেওয়ার পথ তাঁর আন্দোলন জানে বলেও মন্তব্য করেন তিনি।
জাবারিন বলেন, নেতানিয়াহু, ইতামার বেন-গভির ও বেজালেল স্মোট্রিচের সরকারকে সরিয়ে তাদের বাড়ি পাঠানোর পথ তৈরি করতে তারা প্রস্তুত থাকবেন।
নির্বাচনের আংশিক ফলাফলের ভিত্তিতে জয়েন্ট লিস্ট ১৩টি আসন পেতে পারে বলে ধারণা করা হচ্ছে। আরব দলগুলো সম্মিলিতভাবে ১৯টি আসন পেতে পারে বলে প্রাথমিক হিসাব উঠে এসেছে। সূত্র: আলজাজিরা
নির্বাচনে নেতানিয়াহু ভালো করছেন: ট্রাম্প
সরকার গঠনে ৬১ আসনের সমীকরণ, সিদ্ধান্ত নেবেন প্রেসিডেন্ট হারজোগ