যুক্তরাষ্ট্রকে পশ্চিম এশিয়া থেকে সেনা ও উপস্থিতি প্রত্যাহার করে নিজস্ব ভৌগোলিক অঞ্চলে ফিরে যাওয়ার আহ্বান জানিয়েছেন ইরানের পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি কমিটির সদস্য মেজর জেনারেল মোহাম্মদ ইসমাইল কাওসারি। তার দাবি, যুক্তরাষ্ট্রের নিজস্ব ভৌগোলিক অবস্থান এ অঞ্চল থেকে প্রায় ১২ হাজার কিলোমিটার দূরে।
ইরানের বার্তা সংস্থা মেহরকে দেওয়া এক সাক্ষাৎকারে কাওসারি বলেন, যুক্তরাষ্ট্র এখন আর ইরানের সঙ্গে মোকাবিলা করতে পারছে না। ওয়াশিংটন কখনো স্থল অভিযান চালানোর কথা বলছে, আবার কখনো হরমুজ প্রণালি খুলে দেওয়ার কথা বলছে।
তিনি বলেন, যুক্তরাষ্ট্র একদিকে ইরানের পারমাণবিক কর্মসূচিতে হামলার হুমকি দিচ্ছে, অন্যদিকে দেশটির ওপর অর্থনৈতিক, স্থল, আকাশ ও নৌ অবরোধ আরোপের পরিকল্পনা সামনে আনছে।
কাওসারি জোর দিয়ে বলেন, যুক্তরাষ্ট্রকে অবশ্যই পশ্চিম এশিয়া ছাড়তে হবে এবং এ অঞ্চল থেকে ১২ হাজার কিলোমিটার দূরে অবস্থিত নিজস্ব ভৌগোলিক পরিসরে ফিরে যেতে হবে।
ইরানের বাঁধে হামলা হলে কঠোর জবাবের হুঁশিয়ারি সামরিক কমান্ডারের