ইরানের বাঁধে হামলা হলে কঠোর জবাবের হুঁশিয়ারি সামরিক কমান্ডারের

আপডেট : ২০ নভেম্বর ২০২৬, ০৩:৫৭ পিএম

ইরানের বাঁধে যেকোনো ধরনের হামলার জবাব দৃঢ়ভাবে দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন দেশটির খাতাম আল-আম্বিয়া যৌথ সামরিক কমান্ডের প্রধান আবদোলরেজা আবেদ। একই সঙ্গে ক্ষতিগ্রস্ত অবকাঠামো দ্রুত পুনর্নির্মাণের সক্ষমতা ইরানের রয়েছে বলেও জানিয়েছেন তিনি।

শুক্রবার আবেদ বলেন, ইরানের বাঁধে হামলার হুমকিকে গুরুত্বের সঙ্গে নেওয়ার প্রয়োজন নেই। তবে কোনো হামলা বা ভুল হিসাব-নিকাশের ঘটনা ঘটলে তার কঠোর জবাব দেওয়া হবে।

তিনি আরও বলেন, ক্ষতিগ্রস্ত অবকাঠামো দ্রুত পুনর্নির্মাণ এবং সম্ভাব্য ক্ষয়ক্ষতি পুষিয়ে নেওয়ার জন্য প্রয়োজনীয় সক্ষমতা ও সরঞ্জাম ইরানের রয়েছে।

এমএজেড
আরও পড়ুন
সর্বশেষপঠিত