হুথি হামলার আশঙ্কায় ২৪ ঘণ্টায় সৌদি আরবে ৮ বার জরুরি সতর্কতা

আপডেট : ২১ নভেম্বর ২০২৬, ১০:১৪ এএম

ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীদের হামলার আশঙ্কায় গত ২৪ ঘণ্টায় আটবার জরুরি সতর্কতা জারি করেছে সৌদি আরবের সিভিল ডিফেন্স কর্তৃপক্ষ। প্রতিবারই বিপদ কেটে যাওয়ার ঘোষণা দিয়ে কয়েক মিনিটের মধ্যে সতর্কতা প্রত্যাহার করা হয়েছে।

সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট জানিয়েছে, শুক্রবার রিয়াদকে লক্ষ্য করে ছোড়া তিনটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং সৌদি আরবের দক্ষিণাঞ্চলের দিকে পাঠানো একটি ড্রোন প্রতিহত ও ধ্বংস করা হয়েছে।

এমএজেড
আরও পড়ুন
সর্বশেষপঠিত