বায়ুদূষণে মালদ্বীপে রেড অ্যালার্ট জারি

আপডেট : ২২ নভেম্বর ২০২৬, ১১:৩৪ এএম

মালদ্বীপের বিভিন্ন অঞ্চলে বায়ুদূষণ উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে। ঘন ধোঁয়াশায় ব্যাহত হচ্ছে স্বাভাবিক দৃষ্টিসীমা। পরিস্থিতি বিবেচনায় রাজধানী মালে ও দেশটির গুরুত্বপূর্ণ কয়েকটি অঞ্চলে ‘রেড অ্যালার্ট’ জারি করা হয়েছে।

শনিবার (২১ নভেম্বর) উত্তর ও মধ্য মালদ্বীপের বেশ কয়েকটি এলাকায় বায়ুমান সূচক (একিউআই) ১৫৯ থেকে ১৬৫-এর মধ্যে রেকর্ড করা হয়েছে। আন্তর্জাতিক বায়ুমান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউএয়ারের তথ্য অনুযায়ী, এই মাত্রার বায়ুদূষণ স্বাস্থ্যের জন্য অস্বাস্থ্যকর। রাজধানী মালেতে বায়ুমান সূচক ছিল ১৫৯।

তবে দিনের অগ্রগতির সঙ্গে দূষণের মাত্রা কিছুটা কমে পরিস্থিতি কমলা সতর্কতা পর্যায়ে আসতে পারে বলে ধারণা করা হচ্ছে। এ অবস্থায় শিশু, বয়স্ক ব্যক্তি এবং শ্বাসকষ্টজনিত সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের স্বাস্থ্যঝুঁকি বেশি।

অন্যদিকে, হুলহুমালে ও আদ্দু সিটিতে বায়ুমান সূচক যথাক্রমে ৭১ ও ৭০ রেকর্ড করা হয়েছে। এসব এলাকায় বায়ুর মান তুলনামূলক ভালো থাকলেও ধোঁয়াশার প্রভাব নিয়ে সতর্ক থাকতে বলা হয়েছে।

এর আগে শুক্রবার (২০ নভেম্বর) মালদ্বীপ আবহাওয়া পরিষেবা জানায়, ধোঁয়াশার কারণে দেশজুড়ে বায়ুর মানের অবনতি হয়েছে। পাশাপাশি স্বাভাবিক দৃষ্টিসীমা কমে যাওয়ায় দূরের বস্তু স্পষ্টভাবে দেখতে সমস্যা হচ্ছে।

আবহাওয়া সংস্থার পূর্বাভাস অনুযায়ী, আগামী পাঁচ দিন পর্যন্ত এই পরিস্থিতি অব্যাহত থাকতে পারে। বিশেষ করে পরবর্তী তিন দিনে উত্তর ও মধ্যাঞ্চলের অ্যাটলগুলোতে ধোঁয়াশার ঘনত্ব আরও বাড়ার আশঙ্কা রয়েছে। এ কারণে দীর্ঘ সময় বাইরে অবস্থানকারীদের প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে।

এসজেড
আরও পড়ুন
সর্বশেষপঠিত