মক্কা অঞ্চলে সম্ভাব্য বিপদ নিয়ে সৌদি আরবের সতর্কতা জারি

আপডেট : ২২ নভেম্বর ২০২৬, ০৮:২৯ এএম

আঞ্চলিক উত্তেজনা বৃদ্ধির মধ্যে সৌদি আরবের মক্কা অঞ্চলে সম্ভাব্য বিপদের বিষয়ে জরুরি সতর্কতা জারি করেছে দেশটির সিভিল ডিফেন্স কর্তৃপক্ষ।

শনিবার জারি করা এ সতর্কবার্তায় সম্ভাব্য হুমকির বিষয়ে বাসিন্দাদের সতর্ক করা হয়। বাহরাইনে ইরানের হামলার পর আঞ্চলিক উত্তেজনা ছড়িয়ে পড়ার প্রেক্ষাপটে এ সতর্কতা দেওয়া হলো।

তবে কী ধরনের হুমকি রয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানানো হয়নি। এ ছাড়া সতর্কতা জারির পরপরই কোনো হামলা বা হতাহতের খবর পাওয়া যায়নি।

এমএজেড
আরও পড়ুন
সর্বশেষপঠিত