ইসরায়েলে সেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

আপডেট : ১৪ অক্টোবর ২০২৪, ০৮:৪৬ এএম

ইরানের ক্ষেপণাস্ত্র হামলার জেরে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী করতে দেশটিতে ক্ষেপণাস্ত্রবিধ্বংসী ব্যবস্থা ও সেনা পাঠানোর ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। রোববার (১৩ অক্টোবর) আল জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। 

প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলে দূরপাল্লার ক্ষেপণাস্ত্রপ্রতিরোধী ব্যবস্থা ও সামরিক ক্রু পাঠানো হচ্ছে। মার্কিন যুক্তরাষ্ট্র বলেছে, এই পদক্ষেপ ইরানের আরও ক্ষেপণাস্ত্র হামলার বিরুদ্ধে ইসরায়েলের প্রতিরক্ষার ‘লোহাবদ্ধ প্রতিশ্রুতি’র ওপর জোর দেয়।

পেন্টাগনের প্রেসসচিব প্যাট রাইডার এক বিবৃতিতে বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিনের নির্দেশ অনুযায়ী টার্মিনাল হাই–অ্যাল্টিটিউড এরিয়া ডিফেন্স (থাড) ব্যাটারি মোতায়েন ও সামরিক সদস্যদের ইসরায়েলে পাঠানো হচ্ছে।

১৩ এপ্রিল ও ১ অক্টোবর ইসরায়েলের বিরুদ্ধে ইরানের নজিরবিহীন হামলার পরে ইসরায়েলের বিমান প্রতিরক্ষাকে শক্তিশালী করতে সহায়তা করার জন্য এ উদ্যোগ নেওয়া হচ্ছে।

গত ১ অক্টোবর তেল আবিবে ১৮০টি ক্ষেপণাস্ত্র ছোড়ে ইরান। এরপর ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুসহ দেশটির ঊধ্বর্তন কর্মকর্তারা প্রতিশোধের হুঙ্কার দিয়েছেন।

MB/FI
আরও পড়ুন