আমি ভেতর থেকে অনুভব করলেই যুদ্ধ শেষ হবে: ট্রাম্প

আপডেট : ১৪ মার্চ ২০২৬, ০৪:৫৮ পিএম

ইরানের সঙ্গে চলমান যুদ্ধ কবে শেষ হবে—এমন প্রশ্নের জবাবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যখন তিনি ভেতর থেকে সেটি অনুভব করবেন, তখনই যুদ্ধের সমাপ্তি ঘটবে।

শুক্রবার (১৩ মার্চ) সাংবাদিকরা যুদ্ধের সম্ভাব্য সমাপ্তি নিয়ে জানতে চাইলে ট্রাম্প এ মন্তব্য করেন। সংক্ষিপ্ত জবাবে তিনি বলেন, যুদ্ধ কখন থামবে তা তিনি তখনই বুঝবেন, যখন সেটি ভেতর থেকে অনুভব করবেন।

তার এই বক্তব্যের পর বিষয়টি নিয়ে আলোচনার ঝড় ওঠে যুক্তরাষ্ট্রের বিভিন্ন সংবাদমাধ্যমে। বিশেষ করে মার্কিন সম্প্রচারমাধ্যম সিএনএনের নিউজনাইট অনুষ্ঠানের প্যানেল আলোচনায় ট্রাম্পের মন্তব্য ঘিরে তীব্র বিতর্ক শুরু হয়।

অনুষ্ঠানের আলোচকেরা বলেন, যুদ্ধের মতো গুরুতর বিষয়ে এমন অস্পষ্ট মন্তব্য নীতি নির্ধারণ ও কৌশলগত অবস্থান নিয়ে নতুন প্রশ্ন তৈরি করতে পারে।

তবে ট্রাম্পের পক্ষ থেকে মন্তব্যটির বিস্তারিত ব্যাখ্যা তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। এদিকে ইরান ইস্যুতে যুক্তরাষ্ট্রের অবস্থান এবং সম্ভাব্য যুদ্ধের সময়সীমা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে আলোচনা অব্যাহত রয়েছে।

সূত্র: সিএনএন

AS/AHA
আরও পড়ুন