ইসরায়েলে আরেক দফা ইরানের ক্ষেপণাস্ত্র হামলা 

আপডেট : ১৫ মার্চ ২০২৬, ০৭:৩৬ পিএম

ইসরায়েল অভিমুখে ইরান থেকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে বলে নতুন এক জরুরি সতর্কবার্তা জারি করেছে ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)।

গত নয় ঘণ্টার মধ্যে এই হামলা ছিল পঞ্চম দফার হামলা।

যেসব এলাকায় হামলা হয়েছে সেখানকার বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে থাকার জন্য অনুরোধ করেছে আইডিএফ।

তবে এই হামলায় হতাহতের কোনও খবর পাওয়া যায়নি বলে জানিয়েছে ইসরায়েলের জরুরি সেবা বিভাগ।

যেসব এলাকায় হামলার খবর পাওয়া গেছে, সেখানে অনুসন্ধান ও উদ্ধারকারী দলগুলো কাজ চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছে দেশটির জরুরি সেবা বিভাগ।

সূত্র: বিবিসি

AHA
আরও পড়ুন