মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরান যুদ্ধ নিয়ে অবস্থানের কারণে ক্যাথলিক ধর্মগুরু পোপ লিও চতুর্দশ-এর কঠোর সমালোচনা করেছেন এবং তাকে 'পররাষ্ট্রনীতির জন্য ক্ষতিকর' বলে আখ্যা দিয়েছেন।
স্থানীয় সময় রোববার (১২ এপ্রিল) দেওয়া বক্তব্যে ট্রাম্প বলেন, তিনি এমন কোনো পোপ চান না যিনি ইরানের পারমাণবিক অস্ত্র অর্জনের সম্ভাবনাকে সহনীয় হিসেবে দেখেন বা যুক্তরাষ্ট্রের সামরিক পদক্ষেপের সমালোচনা করেন। তিনি স্পষ্টভাবে জানান, পোপ লিওর অবস্থান তার কাছে গ্রহণযোগ্য নয় এবং তিনি ব্যক্তিগতভাবেও তার সমর্থক নন।
ট্রাম্প আরও অভিযোগ করেন, পোপ লিও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সমালোচনা করছেন, যা তার মতে অনুচিত। একই সঙ্গে তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে দীর্ঘ পোস্ট দিয়ে পোপকে 'দুর্বল' এবং বৈশ্বিক কূটনীতির জন্য 'ক্ষতিকর' বলেও উল্লেখ করেন।
অন্যদিকে, পোপ লিও সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ইরানবিরোধী যুদ্ধ এবং ট্রাম্পের হুমকিমূলক বক্তব্যের সমালোচনা করে আসছেন। তিনি এসব বক্তব্যকে 'অগ্রহণযোগ্য' আখ্যা দিয়ে যুদ্ধ বন্ধ ও উত্তেজনা কমানোর আহ্বান জানিয়েছেন। সূত্র: সিএনএন
অবরোধ ভাঙতে চাইলে ইরানের আক্রমণকারী জাহাজ ধ্বংস করা হবে: ট্রাম্প
ট্রাম্পকে 'ভয় পান না' পোপ লিও
