হরমুজ প্রণালিতে নৌ-মাইন বসানোর অভিযোগে যেকোনো ছোট নৌযানকে লক্ষ্য করে সরাসরি গুলি চালানোর কঠোর নির্দেশ দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিস্ফোরক পোস্টে তিনি বলেন, যদি কোনো নৌযান পানির মধ্যে মাইন স্থাপনের মতো কার্যকলাপে জড়িত থাকে, তবে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীকে কোনো ধরনের দ্বিধা, বিলম্ব বা সতর্কতা ছাড়াই সেগুলোর ওপর গুলি চালাতে হবে।
ট্রাম্প আরও দাবি করেন, মার্কিন নৌবাহিনী ইতোমধ্যেই হরমুজ প্রণালি থেকে মাইন অপসারণের কার্যক্রম পরিচালনা করছে এবং সেই অভিযান এখন আরও বৃহৎ, আরও বিস্তৃত এবং আরও তীব্র আকারে চালিয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
তার ভাষায়, এমনকি ছোট নৌযান হলেও যদি তারা মাইন বসানোর কাজে যুক্ত থাকে, তবে সেগুলোকে লক্ষ্যবস্তু করতে কোনো ধরনের দ্বিধা দেখানো যাবে না এবং তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নিতে হবে।
একই সঙ্গে মার্কিন প্রশাসনের দাবি, প্রণালিতে মাইন অপসারণ ও নিরাপত্তা নিশ্চিত করার অভিযান এখন চলমান এবং এটি আরও উচ্চমাত্রায় সম্প্রসারিত করা হয়েছে।
ট্রাম্প ও প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ বারবার দাবি করে আসছেন যে ইরানের নৌবাহিনীর বড় অংশ কার্যত ধ্বংস হয়ে গেছে। তবে বিভিন্ন আন্তর্জাতিক পর্যবেক্ষণ প্রতিবেদনে বলা হয়েছে, ইসলামিক রেভলুশ্যনারি গার্ড কোর এখনো ছোট নৌযানসহ কিছু সামুদ্রিক সক্ষমতা ধরে রেখেছে, যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। সূত্র: সিএনএন
অনির্দিষ্টকাল ধরে ইরান যুদ্ধ চলবে: ট্রাম্প
মার্কিন নৌসচিব জন ফেলানকে বরখাস্ত করলেন ট্রাম্প
ভারত মহাসাগরে ইরান সংশ্লিষ্ট জাহাজে মার্কিন বাহিনীর অভিযান