ক্যালিফোর্নিয়ায় মসজিদে হামলা, নিহতদের স্বরণে হাজারো মানুষ 

আপডেট : ২২ মে ২০২৬, ০৪:১২ পিএম

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সান ডিয়েগো শহরে মসজিদে হামলায় নিহত তিন মুসল্লিকে স্মরণ করতে দুই হাজারের বেশি মানুষ একত্র হয়েছেন। স্থানীয় সময় বুধবার আয়োজিত জানাজা ও শোকসভায় নিহতদের ‘নায়ক’ হিসেবে আখ্যা দেন বক্তারা। 

আলজাজিরার প্রতিবেদন অনুযায়ী, হামলাটি হয়েছিল ইসলামিক সেন্টার ইব সান ডিয়েগোতে। সেখানে প্রায় ১৪০ শিশু অবস্থান করছিল। নিহতদের মধ্যে ছিলেন নিরাপত্তারক্ষী আমিন আবদুল্লাহ, মসজিদের দীর্ঘদিনের তত্ত্বাবধায়ক মনসুর কাজিহা এবং স্থানীয় বাসিন্দা নাদির আওয়াদ। হামলাকারীদের ঠেকাতে গিয়ে তারা নিহত হন।

প্রত্যক্ষদর্শী ও তদন্তসংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, দুই কিশোর হামলাকারী অনলাইনে উগ্রবাদী মতাদর্শে প্রভাবিত হয়েছিল। তদন্তকারীরা এটিকে সম্ভাব্য ঘৃণাজনিত হামলা হিসেবে দেখছেন। হামলাকারীরা নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চ মসজিদে হামলার আদলে আক্রমণ চালানোর চেষ্টা করেছিল বলেও বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

শোকসভায় অংশ নেওয়া মুসলিম, খ্রিস্টান, ইহুদি ও বিভিন্ন সম্প্রদায়ের মানুষ ধর্মীয় বিদ্বেষ ও ইসলামভীতির বিরুদ্ধে ঐক্যের আহ্বান জানান। ইমাম তাহা হাসান বলেন, এই ট্র্যাজেডি পুরো সম্প্রদায়কে শোকের মধ্যেও একত্র করেছে। সূত্র: আলজাজিরা

AS
আরও পড়ুন