ইরান-ইসরায়েলকে পাল্টাপাল্টি হামলা থামাতে ট্রাম্পের আহ্বান

আপডেট : ০৮ জুন ২০২৬, ০৫:২২ পিএম

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরান ও ইসরায়েল, উভয় পক্ষকে অবিলম্বে হামলা বন্ধ করার আহ্বান জানিয়েছেন।

নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক সংক্ষিপ্ত বার্তায় ট্রাম্প বলেন, ইসরায়েল ও ইরানকে এখনই একে অপরের ওপর গুলি ও হামলা বন্ধ করতে হবে।

সাম্প্রতিক দিনগুলোতে ইসরায়েল ও ইরান পাল্টাপাল্টি হামলা চালানোর ফলে আঞ্চলিক উত্তেজনা নতুন মাত্রা পেয়েছে। এরই মধ্যে ওয়াশিংটন উভয় পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়ে আসছে এবং সংঘাত নিরসনে কূটনৈতিক প্রচেষ্টা চালাচ্ছে।

এর আগে ট্রাম্প ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু–কে পাল্টা হামলা থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছেন বলেও একাধিক মার্কিন গণমাধ্যম জানিয়েছে। একই সঙ্গে তিনি দাবি করেছেন, তেহরানের সঙ্গে একটি সমঝোতার সম্ভাবনা এখনও রয়েছে এবং আলোচনায় অগ্রগতি হচ্ছে।

ট্রাম্পের এই বার্তা যুদ্ধবিরতি প্রতিষ্ঠার কূটনৈতিক প্রচেষ্টাকে এগিয়ে নেওয়ারই অংশ। তবে মাঠের বাস্তবতায় হামলা অব্যাহত থাকায় পরিস্থিতি এখনও অত্যন্ত নাজুক। সূত্র: আলজাজিরা

AS
আরও পড়ুন