ইরানের সঙ্গে সম্ভাব্য চুক্তি নিয়ে যুক্তরাষ্ট্রের অবস্থান কঠোরভাবে শর্তসাপেক্ষ হবে বলে জানিয়েছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক পোস্টে তিনি বলেন, চুক্তির কাঠামো এমনভাবে তৈরি করা হচ্ছে যাতে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের নিরাপত্তা উদ্বেগকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়।
ভ্যান্স স্পষ্ট করে জানান, ইরান কোনো নগদ অর্থ পাবে না এবং শুধু চুক্তিতে স্বাক্ষর করা বা বৈঠকে অংশ নেওয়ার বিনিময়ে কোনো তহবিলও মুক্ত করা হবে না। তার ভাষায়, ইরান যদি চুক্তির শর্ত পূরণ করে, তবেই অর্থনৈতিক সুবিধা ধাপে ধাপে কার্যকর হবে।
তিনি আরও বলেন, এই চুক্তি সফল হলে মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার পথ খুলে যেতে পারে এবং পুরো অঞ্চলকে নতুনভাবে গড়ে তোলার সুযোগ তৈরি হবে।
ভ্যান্স দাবি করেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এমন একটি ফলাফল আনতে কাজ করছেন, যা যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের জন্য লাভজনক হবে, যেভাবেই হোক না কেন। সূত্র: আলজাজিরা
ওয়াশিংটনের বিরুদ্ধে ‘রাষ্ট্রীয় জলদস্যুতার’ অভিযোগ ইরানের
মার্কিন-ইরান চুক্তিতে লেবানন কী অন্তর্ভুক্ত?
ইরান পারমাণবিক অস্ত্র তৈরিও করবে না, কিনবেও না: ট্রাম্প