'ইরান যুদ্ধ নয় রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণেই জ্বালানির দাম বাড়ছে'

আপডেট : ০৫ অক্টোবর ২০২৬, ১১:২৪ পিএম

ইউক্রেনের হামলায় রাশিয়ার তেল শোধনাগারগুলো ক্ষতিগ্রস্ত হওয়ায় যুক্তরাষ্ট্রে জ্বালানির দাম বাড়ছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি দাবি করেছেন, ইরান যুদ্ধ বা হরমুজ প্রণালির পরিস্থিতি এখন আর জ্বালানির দাম বাড়ার প্রধান কারণ নয়।

ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে বলেন, জ্বালানির দাম বাড়ার পেছনে এখন আর হরমুজ প্রণালি দায়ী নয়। কারণ প্রতিদিন রেকর্ড পরিমাণ তেল বাজারে আসছে। বরং রাশিয়ার তেল শোধনাগারগুলো ইউক্রেনের হামলায় ক্ষতিগ্রস্ত হওয়াই এখন গুরুত্বপূর্ণ বিষয়।

ট্রাম্পের ভাষ্য, রাশিয়ার তেল শোধনাগারে ইউক্রেনের হামলার কারণে জ্বালানি সরবরাহ ব্যবস্থায় প্রভাব পড়ছে, যা যুক্তরাষ্ট্রে পেট্রোলের দাম বাড়ার সঙ্গে সম্পর্কিত।

এর মাধ্যমে ট্রাম্প জ্বালানির উচ্চ দামের জন্য ইরান যুদ্ধের পরিবর্তে ইউক্রেন-রাশিয়া সংঘাতের একটি নির্দিষ্ট দিককে দায়ী করেছেন। বিশেষ করে রাশিয়ার তেল শোধনাগারে ইউক্রেনের হামলাকে তিনি বর্তমান পরিস্থিতির গুরুত্বপূর্ণ কারণ হিসেবে তুলে ধরেছেন।

এর আগে ইরান যুদ্ধ এবং হরমুজ প্রণালিকে ঘিরে তেল সরবরাহ নিয়ে উদ্বেগ তৈরি হলেও ট্রাম্পের সর্বশেষ বক্তব্যে তিনি সেই কারণকে আর বর্তমান জ্বালানি মূল্যবৃদ্ধির প্রধান চালক হিসেবে দেখছেন না। তার মতে, রাশিয়ার শোধনাগারে ইউক্রেনের হামলাই এখন জ্বালানির বাজারে বেশি প্রভাব ফেলছে। সূত্র: ডন

এএস
আরও পড়ুন