পঞ্চগড় থেকে সিলেটে ২৬ ব্রিটিশ নাগরিকের সাইকেলযাত্রা।

আপডেট : ০৬ অক্টোবর ২০২৬, ০১:৫৭ পিএম

যুক্তরাজ্যের ২৬ জন নাগরিক সাইকেলে চড়ে পঞ্চগড় থেকে সিলেটের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। এই অভিযাত্রীদের বেশির ভাগের পরিবার মূলত সিলেট অঞ্চলের। বাংলাদেশের নিবিড় প্রকৃতি, মানুষ ও সংস্কৃতির সাথে পরিচিত হওয়াই এই ভ্রমণের মূল উদ্দেশ্য। নতুন প্রজন্মের মাঝে দেশের শেকড়ের সম্পর্ক আরও দৃঢ় করতে এই ব্যতিক্রমী উদ্যোগ নেওয়া হয়েছে।

গত সোমবার (৫ অক্টোবর) দুপুর ১২টার দিকে পঞ্চগড়ের চাওয়াই নদীর সেতুসংলগ্ন এলাকা থেকে তাদের এই যাত্রা শুরু হয়।

‘ব্ল্যাকস্টোন চ্যারিটি’ নামক দাতা সংস্থার সহযোগিতায় এবং সানফ্লাওয়ারের ব্যবস্থাপনায় এই সাইকেল ভ্রমণের আয়োজন করা হয়েছে। এর আগে একই দল টেকনাফ থেকে সিলেট পর্যন্ত সাইকেল চালিয়ে এসেছিলেন।

এই আয়োজনে ভ্রমণের পাশাপাশি যুক্ত রয়েছে বিশেষ মানবিক কার্যক্রমও। বাংলাদেশের সাধারণ মানুষের উন্নয়নমূলক কাজে সহায়তার জন্য তহবিল সংগ্রহ করা হচ্ছে এই যাত্রা থেকে।

সানফ্লাওয়ারের প্রধান নির্বাহী মো. আবু হেনা মোস্তফা কামাল জানান, দেশের প্রকৃতি ও নিজেদের শেকড়কে কাছ থেকে জানার পাশাপাশি সাধারণ মানুষের উন্নয়নে তহবিল সংগ্রহ করাই তাদের অন্যতম মূল লক্ষ্য।

এইচএন
আরও পড়ুন
সর্বশেষপঠিত