ইরানের ‘ডার্টি বোমা’ হামলাকে হুমকি হিসাবে দেখছে না যুক্তরাষ্ট্র: রুবিও

আপডেট : ১৮ নভেম্বর ২০২৬, ১১:১০ এএম

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, ইরান থেকে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে তাৎক্ষণিক বা আসন্ন কোনো হামলার হুমকি রয়েছে বলে তিনি মনে করেন না। তেহরান ওয়াশিংটনে ‘ডার্টি বোমা’ হামলার পরিকল্পনা করতে পারে—সিএনএনের এমন এক প্রতিবেদনের পর তিনি এ মন্তব্য করেন।

প্রতিবেদনটি নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে রুবিও বলেন, “আপনাদের কিছু গোয়েন্দা সূত্র মিথ্যাবাদী। অন্যরা মিথ্যাবাদী এবং অপরাধী। তারা মিথ্যা বলছে, কারণ তারা এসব তথ্য বানিয়ে বলছে।”

তিনি আরও বলেন, “এমন কিছু মিথ্যাবাদী আছে, যারা অপরাধীও। কারণ তারা শুধু তথ্য বানিয়ে বলছে না—কিছু ক্ষেত্রে হয়তো তথ্যের অর্ধেক সত্যও হতে পারে। কিন্তু তারা যেভাবে গোয়েন্দা তথ্য প্রকাশ করছে, তা করা উচিত নয়।”

এদিকে যুক্তরাষ্ট্রের আকাশপথে বিমান চলাচল, ব্যাংকিং ও জাতীয় নিরাপত্তাব্যবস্থায় সাম্প্রতিক প্রযুক্তিগত বিপর্যয়গুলোর মধ্যে কোনো যোগসূত্র রয়েছে—এমন প্রমাণও পাওয়া যায়নি বলে জানিয়েছেন রুবিও। এসব ঘটনার পেছনে কোনো ‘অসৎ উদ্দেশ্যসম্পন্ন ব্যক্তি বা গোষ্ঠী’ জড়িত থাকার প্রমাণও নেই বলে তিনি উল্লেখ করেন।

এসজেড/ওয়াইএ
আরও পড়ুন
সর্বশেষপঠিত