ইউক্রেন যুদ্ধ এবং মধ্যপ্রাচ্যের অস্থিরতার মধ্যেই ইউরোপের জ্বালানি বাজারে বড় ধরণের ধাক্কা দিলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। জার্মানি অভিমুখে যাওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ ‘দ্রুজবা’ (Druzhba) তেল পাইপলাইনটি বন্ধ করার চূড়ান্ত পরিকল্পনা ঘোষণা করেছে ক্রেমলিন। এর ফলে ইউরোপের বৃহত্তম অর্থনীতি জার্মানিসহ পুরো অঞ্চলে নতুন করে জ্বালানি হাহাকার সৃষ্টির আশঙ্কা দেখা দিয়েছে।
বুধবার (২২ এপ্রিল) ব্রিটিশ সংবাদমাধ্যম ‘টেলিগ্রাফ’-এর এক প্রতিবেদনে এই চাঞ্চল্যকর তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, আগামী ৯ দিনের মধ্যে অর্থাৎ ১ মে থেকে দ্রুজবা পাইপলাইন দিয়ে তেল সরবরাহ পুরোপুরি বন্ধ করে দেওয়া হবে। এর ফলে কেবল রাশিয়ার তেল নয়, বরং কাজাখস্তান থেকে এই পাইপলাইনের মাধ্যমে ইউরোপে আসা তেলের সরবরাহও ব্যাহত হবে। রাশিয়ার এই সিদ্ধান্তের সবচেয়ে বড় প্রভাব পড়বে জার্মানিতে। দেশটির বার্লিন শহরের জন্য প্রয়োজনীয় প্রায় ৯০ শতাংশ জ্বালানি সরবরাহ করে ‘পিসিকে রিফাইনারি’, যা এই পাইপলাইনের ওপর সরাসরি নির্ভরশীল।
পাইপলাইন বন্ধের খবরে জার্মানি ইতোমধ্যেই তাদের বার্ষিক অর্থনৈতিক প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ১ শতাংশ থেকে কমিয়ে শূন্য দশমিক ৫ শতাংশে নামিয়ে এনেছে। দেশটির অর্থনীতি মন্ত্রণালয় জানিয়েছে, জ্বালানির দাম বাড়লে এ বছর মূল্যস্ফীতি ২.৭ শতাংশে পৌঁছাতে পারে। জার্মানির অর্থমন্ত্রী ক্যাথেরিনা রিচি সতর্ক করে বলেছেন, ইরান যুদ্ধের প্রভাবে বিশ্বজুড়ে তেলের দাম এমনিতেই চড়া, তার ওপর রাশিয়ার এই পদক্ষেপ অর্থনৈতিক পুনরুদ্ধারের পথকে আরও কঠিন করে তুলবে।
বার্লিনের উত্তর-পূর্বে অবস্থিত পিসিকে রিফাইনারিতে ব্যবহৃত অপরিশোধিত তেলের বড় একটি অংশ আসে এই পাইপলাইন দিয়ে। এটি বার্লিন ও এর পার্শ্ববর্তী বিমানবন্দরগুলোর জন্য কেরোসিন ও হিটিং ফুয়েলের প্রধান উৎস। আন্তর্জাতিক শক্তি সংস্থার প্রধান ফাতিহ বিরল সতর্ক করেছেন যে, এই সরবরাহ বন্ধ হলে ইউরোপে ‘জেট ফুয়েল’ বা বিমানের জ্বালানির মজুত দুই মাসেরও নিচে নেমে আসতে পারে।
ইউরোপীয় ইউনিয়নের জ্বালানি কমিশনার ড্যান জরজেনসেন বলেন, ইউরোপের জন্য সামনে অত্যন্ত কঠিন কয়েক মাস, এমনকি কয়েক বছর অপেক্ষা করছে। তিনি এখন থেকেই বিকল্প শক্তি এবং বৈদ্যুতিক গাড়ির ব্যবহার বাড়ানোর ওপর জোর দিচ্ছেন।
বিশেষজ্ঞরা মনে করছেন, ইরান যুদ্ধের কারণে হরমুজ প্রণালি বন্ধ থাকা এবং রাশিয়ার এই পাইপলাইন বন্ধ করার সিদ্ধান্ত সব মিলিয়ে বিশ্ব অর্থনীতি এক ভয়াবহ জ্বালানি যুদ্ধের দিকে ধাবিত হচ্ছে।
ইউক্রেনে রাশিয়ার বিজয় এখন কেবল সময়ের ব্যাপার: পুতিন
মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় প্রস্তুত রাশিয়া: পুতিন
ইরানের নির্ভরযোগ্য বন্ধু হয়েই থাকবে রাশিয়া: পুতিন