নেপালে বন্যায় প্রাণহানি ও ব্যাপক ধ্বংসযজ্ঞে পোপের গভীর শোক

আপডেট : ২৭ আগস্ট ২০২৬, ১০:৫৬ পিএম

নেপালে আকস্মিক বন্যায় প্রাণহানি ও ব্যাপক ধ্বংসযজ্ঞে গভীর শোক জানিয়েছেন পোপ লিও চতুর্দশ। ভয়াবহ এই বন্যায় প্রাণহানি ও ক্ষয়ক্ষতির খবর জেনে তিনি গভীরভাবে দুঃখিত বলে জানিয়েছে ভ্যাটিকান।

ভ্যাটিকানের এক বার্তায় বলা হয়েছে, বন্যায় স্বজন হারানো পরিবারগুলোর প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছেন পোপ। একই সঙ্গে এই দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের প্রতি গভীর সহমর্মিতা প্রকাশ করে তাদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন তিনি।

ভ্যাটিকানের পররাষ্ট্রবিষয়ক সচিব কার্ডিনাল পিয়েত্রো পারোলিনের লেখা ওই বার্তায় বলা হয়, বন্যায় ক্ষতিগ্রস্তদের প্রতি পোপের আধ্যাত্মিক ঘনিষ্ঠতা রয়েছে।

শোকসন্তপ্ত পরিবারগুলোর প্রতি সমবেদনা জানানোর পাশাপাশি বিপর্যয়ের শিকার মানুষের জন্য প্রার্থনা ও সংহতির কথাও উল্লেখ করা হয়েছে।

বন্যায় প্রাণহানি ও ধ্বংসযজ্ঞে নেপালের মানুষের কঠিন পরিস্থিতির প্রতি পোপের গভীর সহমর্মিতাই ওই বার্তায় উঠে এসেছে। সূত্র: আলজাজিরা

এএস
আরও পড়ুন