পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির শেষকৃত্যে অংশ নিতে ইরান সফরে যাচ্ছেন। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, আগামী ৩ থেকে ৫ জুলাই পর্যন্ত ইরান ও তুরস্ক সফর করবেন তিনি।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তাহির আন্দ্রাবি সাংবাদিকদের জানান, সফরের অংশ হিসেবে শেহবাজ শরীফ তেহরানে আয়াতুল্লাহ আলি খামেনির শেষকৃত্যে অংশ নেবেন।
৮৬ বছর বয়সী আলি খামেনি ৩৬ বছর ধরে ইরানের সর্বোচ্চ নেতা হিসেবে দায়িত্ব পালন করেন। চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র-ইসরায়েল যুদ্ধের প্রথম দিন বিমান হামলায় তিনি নিহত হন।
আগামী ৪ জুলাই তেহরানে তার রাষ্ট্রীয় শেষকৃত্য শুরু হবে। পরে ৯ জুলাই উত্তর-পূর্বাঞ্চলীয় শহর মাশহাদ, যে শহরে তিনি জন্মেছিলেন সেখানেই তাকে চিরনিদ্রায় শায়িত করা হবে। সূত্র: আলজাজিরা
নিজেদের মধ্যে ‘যোগাযোগ চ্যানেল’ খুলবে যুক্তরাষ্ট্র-ইরান
মোজতবা খামেনিকে হত্যার হুমকি ‘রাষ্ট্রীয় সন্ত্রাসবাদ’: ইরান