লক্ষ্মীপুরে অবৈধভাবে প্রস্তুতকৃত ভোটের সিলসহ সোহলে রানা (৪০)কে আটক করা হয়েছে। আটককৃত ব্যবসায়ী সোহেল রানা ও জামায়াত নেতার বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশ। সিল তৈরিতে জামায়াত নেতার সংশ্লিষ্টতা রয়েছে বলে জানা গেছে।
বুধবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে মামলার তদন্তকারী কর্মকর্তা সদর মডেল থানার উপপরিদর্শক (এসআই) মনির হোসেন বলেন, আটককৃত সোহেল রানাকে জেলা হাজতে প্রেরণ করা হয়েছে। অন্য আসামি জামায়াত নেতা পলাতক রয়েছে। তাকে গ্রেপ্তারে চেষ্টা চলছে। অন্য কেউ জড়িত আছে কি না ঘটনাটি তদন্ত চলছে।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) রাতে একই থানার হুমায়ুন কবীর বাদী হয়ে শরীফ ও সোহেলের বিরুদ্ধে মামলা দায়ের করেন। অভিযুক্ত শরীফ লক্ষ্মীপুর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড জামায়াতের সেক্রেটারি ও দক্ষিণ বাঞ্চানগর এলাকার মো. শাজাহানের ছেলে। তিনি হাসপাতাল রোডের ‘আধুনিক অফসেট অ্যান্ড ডিজিটাল সাইন’ এর মালিক। জাল ভোট প্রদানের লক্ষ্যে শরীফ অর্ডার দিলে সোহেল সিলগুলো বানিয়ে দোকানে রেখেছিল বলে জানা গেছে।
ঘটনাটি নিয়ে মঙ্গলবার রাতে জেলা শহরের গোডাউন রোড এলাকায় বশির ভিলা হলরুমে সংবাদ সম্মেলনে করে লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের ধানের শীষের প্রার্থী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। তিনি বলেন, এই সিল কাণ্ডে জামায়াতের সংশ্লিষ্টতার রয়েছে। জাল ভোটসহ জালিয়াতি ও ষড়যন্ত্র করার লক্ষ্যে জামায়াত পরিকল্পিতভাবে ঘটনাটি ঘটিয়েছেন বলে সংবাদ সম্মেলনে জানিয়েছেন। এরপরই পাল্টা সংবাদ সম্মেলন করে একই আসনের দাঁড়িপাল্লার প্রার্থী ও জামায়াতের ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ড. রেজাউল করিম। তিনি দাবি করেন, আটক সোহেল জামায়াতের কেউ নয়।
পুলিশ জানায়, গ্রেপ্তার সোহেল সদর উপজেলার টুমচর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের টুমচর গ্রামের খোরশেদ আলমের ছেলে ও জেলা শহরের পুরাতন আদালত সড়কের মারইয়াম প্রিন্টার্সের স্বত্বাধিকারী। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বিকেলে তার দোকান থেকে ১৬ ঘর বিশিষ্ট ৬টি ভোটের সিল, একটি কম্পিউটার ও একটি মোবাইল জব্দসহ তাকে আটক করা হয়।
আটককৃত সোহেল রানা বলেন, জামায়াত নেতা শরীফ ৩০ জানুয়ারি সোহেলের কাছে ৫টি নির্বাচনি সিলের অর্ডার করে। এ সংক্রান্ত একটি ভয়েস ম্যাসেজ তিনি সোহেলকে হোয়াটস অ্যাপে পাঠায়। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে প্রভাবিত করার অসৎ উদ্দেশ্যে প্রতারণার মাধ্যমে জাল ভোট প্রদানের লক্ষ্য অবৈধভাবে ভোটের সিল তৈরি করানো হয়েছে।
জেলা জামায়াতের আমির মাস্টার রুহুল আমিন ভুঁইয়া বলেন, পলাতক জামায়াত নেতা শরীফকে ঘটনার পর দল থেকে বহিষ্কার করা হয়েছে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ওয়াহিদ পারভেজ বলেন, অন্য আসামিকে গ্রেপ্তারে অভিযান চলছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে। এ ঘটনার আরও আরও কেউ জড়িত রয়েছে, কিনা সেটাও খতিয়ে দেখা হচ্ছে।
এ বিষয়ে লক্ষ্মীপুর-২ আসনের জামায়াত প্রার্থী এসইউএম রুহুল আমিন ভুঁইয়া বলেন, সিলগুলো জব্দের পরপরই শরীফকে আমরা দল থেকে বহিষ্কার করেছি। দ্রুত সময়ের মধ্যে প্রেস রিলিজ দেওয়া হবে।
সই জাল করে সচিবালয়ে প্রবেশ, আটক ৩
জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক, বঙ্গভবনের কর্মকর্তা আটক
