ওমানে ড্রোন বিধ্বস্তে দুই বিদেশি নাগরিক নিহত

আপডেট : ১৩ মার্চ ২০২৬, ০৫:৪০ পিএম

ওমানের একটি শিল্পাঞ্চলে শুক্রবার (১৩ মার্চ) ড্রোন বিধ্বস্ত হয়ে দুই বিদেশি নাগরিক নিহত হয়েছেন। একই ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম।

রাষ্ট্রীয় বার্তা সংস্থা ওমান নিউজ এজেন্সির বরাতে এক নিরাপত্তা সূত্র জানায়, উত্তরাঞ্চলের শিল্পনগরী সোহার-এর আল-আওয়াহি শিল্প এলাকায় একটি ড্রোন আছড়ে পড়ে। এতে ঘটনাস্থলেই দুই বিদেশি নাগরিকের মৃত্যু হয় এবং কয়েকজন আহত হন।

এদিকে একই শহরের একটি খোলা জায়গায় আরেকটি ড্রোন বিধ্বস্ত হওয়ার ঘটনাও ঘটেছে বলে জানিয়েছে ওমান নিউজ এজেন্সি। তবে ওই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

কর্তৃপক্ষ জানিয়েছে, দুটি ঘটনাই তদন্ত করে দেখা হচ্ছে। কীভাবে ড্রোনগুলো বিধ্বস্ত হলো এবং এর পেছনে কোনো নিরাপত্তা ঝুঁকি রয়েছে কি না, তা খতিয়ে দেখছে সংশ্লিষ্ট সংস্থাগুলো। তথ্যসূত্র: বিবিসি

AS/AHA
আরও পড়ুন