সংযুক্ত আরব আমিরাতের পূর্ব উপকূলে অবস্থিত গুরুত্বপূর্ণ তেল টার্মিনাল ফুজাইরাহে সোমবার (১৬ মার্চ) ড্রোন হামলার পর বড় ধরনের আগুন লাগার ঘটনা ঘটেছে। স্থানীয় কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছে।
কর্মকর্তাদের মতে, ড্রোন আঘাত হানার পর ওই তেল স্থাপনার একটি অংশে আগুন ছড়িয়ে পড়ে। দ্রুত সেখানে দমকল ও জরুরি সেবা দল পাঠানো হয় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার কাজ শুরু করা হয়।
ফুজাইরাহ কর্তৃপক্ষ জানিয়েছে, এই ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে হামলার পরপরই এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং ঘটনার কারণ ও ক্ষয়ক্ষতি খতিয়ে দেখা হচ্ছে।
সংযুক্ত আরব আমিরাতের পূর্ব উপকূলে অবস্থিত ফুজাইরাহ কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি তেল শিল্পাঞ্চল। এটি ওমান উপসাগরের তীরে এবং হরমুজ প্রণালির কাছাকাছি অবস্থিত।
সাধারণত আমিরাতের তেল রপ্তানির একটি গুরুত্বপূর্ণ পথ এই অঞ্চল দিয়েই পরিচালিত হয়। ফলে সেখানে এমন হামলার ঘটনা আঞ্চলিক জ্বালানি নিরাপত্তা ও সামুদ্রিক বাণিজ্য নিয়ে নতুন উদ্বেগ তৈরি করেছে। সূত্র: বিবিসি
ইরান কখনোই যুদ্ধবিরতি বা আলোচনার অনুরোধ করেনি: আরাঘচি
'ভবিষ্যৎ ভালো হবে না', ন্যাটোকে ট্রাম্পের হুঁশিয়ারি
