ইসরায়েলি যুদ্ধবিমান ভূপাতিত করা হয়েছে: ইরান

আপডেট : ২২ মার্চ ২০২৬, ১২:৫৭ এএম

ইরানের আকাশসীমায় ইসরায়েলের একটি যুদ্ধবিমানে আঘাত করা হয়েছে বলে দাবি করেছে তেহরান। ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) বরাত দিয়ে দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা এই খবর জানিয়েছে। তবে এই দাবি অস্বীকার করেছে ইসরায়েল।

ইরানে গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ হামলা শুরু হয়। তারপর থেকে এটি এই ধরনের তৃতীয় ঘটনা।

এর আগে ইসরায়েলের সামরিক বাহিনী নিজেই স্বীকার করেছিল, ইরানের আকাশে তাদের একটি যুদ্ধবিমান বিমান-বিধ্বংসী হামলার মুখে পড়েছিল। তবে তারা দাবি করেছে, বিমানটি হুমকি সফলভাবে শনাক্ত করতে পেরেছে এবং কোনো ক্ষতি ছাড়াই 'পরিকল্পনা অনুযায়ী' অভিযান শেষ করেছে।

আইআরজিসি জানিয়েছে, যুদ্ধ শুরু হওয়ার পর থেকে তাদের প্রতিরক্ষা ব্যবস্থা ইরানের আকাশে ২০০-এরও বেশি আকাশযান ধ্বংস করেছে। এর মধ্যে রয়েছে ড্রোন, ক্রুজ ক্ষেপণাস্ত্র, জ্বালানি বহনকারী উড়োজাহাজ এবং যুদ্ধবিমান।

HN
আরও পড়ুন