রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী

ইরানের পারমাণবিক অবকাঠামোতে হামলা ‘অগ্রহণযোগ্য’ 

আপডেট : ২৪ মার্চ ২০২৬, ০৮:০৪ এএম

সোমবার (২৩ মার্চ) ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির সঙ্গে ফোনালাপে মধ্যপ্রাচ্যে অবিলম্বে সংঘাত বন্ধের আহ্বান জানান রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ। পরে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য জানায়।

বিবৃতিতে বলা হয়, লাভরভ সংঘাত বন্ধ করা এবং রাজনৈতিক ও কূটনৈতিক সমাধানের দিকে দ্রুত অগ্রসর হওয়ার জরুরি প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছেন। তিনি ইরানের পারমাণবিক অবকাঠামোকে লক্ষ্য করে হামলাকে ‘অগ্রহণযোগ্য’ বলে উল্লেখ করেছেন।

এর আগে দিমিত্রি পেসকভও ইরানের বুশেহর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের কাছে যুক্তরাষ্ট্র-ইসরায়েলি হামলাকে “অত্যন্ত বিপজ্জনক” হিসেবে নিন্দা জানিয়েছেন।

রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় আরও জানিয়েছে, উভয় দেশের পররাষ্ট্রমন্ত্রী গভীর উদ্বেগ প্রকাশ করেছেন যে, এই সংঘাত ক্যাস্পিয়ান সাগর পর্যন্ত বিস্তৃত হতে পারে।

HN
আরও পড়ুন
সর্বশেষপঠিত