ভারতে জ্বালানি তেলের ওপর বড় অঙ্কের শুল্ক ছাড় 

আপডেট : ২৭ মার্চ ২০২৬, ০১:৫৫ পিএম

ইসরায়েল–যুক্তরাষ্ট্রের যুদ্ধের প্রভাবে বৈশ্বিক জ্বালানি সরবরাহে বিঘ্ন ও মূল্যবৃদ্ধির চাপ মোকাবিলায় জ্বালানি কর কমিয়েছে ভারত। পেট্রোল ও ডিজেলে কেন্দ্রীয় আবগারি শুল্ক প্রতি লিটারে ১০ রুপি কমিয়েছে। একই সঙ্গে অভ্যন্তরীণ সরবরাহ নিশ্চিত করতে ডিজেল ও এভিয়েশন জ্বালানির রপ্তানিতে শুল্ক আরোপ করেছে সরকার।

বিশ্ববাজারে দামের ঊর্ধ্বগতির প্রভাব সরাসরি পড়ছে ভারতের ওপর, কারণ দেশটি তার মোট চাহিদার ৮৫ শতাংশেরও বেশি অপরিশোধিত তেল আমদানি করে থাকে। এর মধ্যে রাশিয়া বর্তমানে ভারতের সবচেয়ে বড় সরবরাহকারী হিসেবে ভূমিকা রাখছে।

সরকারি কর্মকর্তারা বলছেন, জ্বালানি সরবরাহ এখনো স্থিতিশীল রয়েছে। তবে মূল্যবৃদ্ধি ও সম্ভাব্য সংকটের আশঙ্কায় অনেক জায়গায় আতঙ্কজনিত কেনাকাটা শুরু হয়েছে, যার ফলে পেট্রল পাম্পগুলোতে দীর্ঘ সারি দেখা যাচ্ছে।

এ পরিস্থিতিতে গুজব থেকে দূরে থাকার আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ। তারা বলছে, বাজারে কোনো ধরনের ঘাটতির তথ্য সঠিক নয় এবং জনগণকে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ জানানো হয়েছে। সূত্র: আলজাজিরা

AS
আরও পড়ুন