চীন সফরে যাবেন তাইওয়ানের বিরোধীদলের নেতা 

আপডেট : ৩১ মার্চ ২০২৬, ০৬:৩০ এএম

চীনের প্রেসিডেন্ট শি জিনপিং তাইওয়ানের প্রধান বিরোধীদলের নেতাকে এপ্রিল মাসে চীন সফরের আমন্ত্রণ জানিয়েছেন।

সোমবার (৩০ মার্চ) চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম এ তথ্য জানিয়েছে। খবর বার্তা সংস্থা এএফপি’র।গণমাধ্যম পরামর্শ সেবা

তাইওয়ানের প্রধান বিরোধী দল কুওমিনতাং (কেএমটি) এক বিবৃতিতে জানিয়েছে, দলের চেয়ারপারসন চেং লি-উন চীনের আমন্ত্রণ সানন্দে গ্রহণ করেছেন।

তিনি চীন সফরে যাবেন এবং একটি প্রতিনিধিদলের নেতৃত্ব দিবেন। সিনহুয়া বিষয়টি নিশ্চিত করেছে।

বিবৃতিতে আরো বলা হয়, এই সফরের মাধ্যমে দু’পক্ষের মধ্যে শান্তিপূর্ণ সম্পর্ক উন্নয়নে কাজ করা হবে। সূত্র বাসস

HN
আরও পড়ুন