হরমুজ প্রণালিতে ইরানের বিকল্প রুট ঘোষণা 

আপডেট : ০৯ এপ্রিল ২০২৬, ০৮:০৫ এএম

মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে দুই সপ্তাহের যুদ্ধবিরতি ও তীব্র উত্তেজনার মধ্যেই হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজের জন্য বিকল্প রুট ঘোষণা করেছে ইরান। 

সমুদ্রতলে পেতে রাখা সম্ভাব্য মাইন এড়িয়ে জাহাজ চলাচলের সুবিধার্থে হরমুজ প্রণালিতে নতুন ও বিকল্প রুট ঘোষণা করেছে দেশটির রেভ্যুলুশনারি গার্ড কোরের (আইআরজিসি) নৌ শাখা। 

বুধবার (৮ এপ্রিল) ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে এ তথ্য জানা গেছে।

সংবাদ সংস্থা আইএসএনএ-তে প্রকাশিত এক বিবৃতিতে আইআরজিসি জানিয়েছে, যেসব জাহাজ এই প্রণালি অতিক্রম করতে চায়, তাদের আইআরজিসি নৌবাহিনীর সঙ্গে সমন্বয় করে নির্দিষ্ট রুট অনুসরণ করতে হবে।

ঘোষিত নতুন রুটগুলো হলো:

প্রবেশ পথ: ওমান সাগর থেকে লারাক দ্বীপের উত্তর দিক দিয়ে পারস্য উপসাগরে প্রবেশ করতে হবে।

বহির্গমন পথ: পারস্য উপসাগর থেকে লারাক দ্বীপের দক্ষিণ দিক দিয়ে ওমান সাগরের দিকে যাত্রা করতে হবে।

বিবৃতিতে বলা হয়েছে, মূলত সমুদ্রে মাইন বিস্ফোরণের ঝুঁকি এড়াতেই এই সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।

HN
আরও পড়ুন