শান্তিবাদী নীতিতে বড় পরিবর্তন আনলো জাপান

আপডেট : ২১ এপ্রিল ২০২৬, ০৫:৫৮ পিএম

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে মেনে চলা দীর্ঘদিনের শান্তিবাদী নীতি থেকে বড় ধরনের সরে এসে প্রাণঘাতী অস্ত্র রপ্তানির ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে জাপান। মঙ্গলবার (২১ এপ্রিল) প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির মন্ত্রিসভা নতুন এই নির্দেশনা অনুমোদন করে, যার ফলে যুদ্ধোত্তর সময় থেকে অস্ত্র রপ্তানিতে থাকা শেষ বাধাটিও দূর হলো। 

সরকার বলছে, আঞ্চলিক নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় সামরিক সক্ষমতা বাড়ানো এবং প্রতিরক্ষা শিল্পকে শক্তিশালী করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে মিত্র দেশগুলোর সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতা আরও বিস্তৃত করার লক্ষ্যও রয়েছে।

এই নীতিগত পরিবর্তনের সমালোচনা করেছে চীন। তবে অস্ট্রেলিয়ার মত জাপানের প্রতিরক্ষা অংশীদার দেশগুলো এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে। এছাড়া দক্ষিণ-পূর্ব এশিয়া ও ইউরোপের বেশ কিছু দেশও এতে আগ্রহ দেখিয়েছে। 

অন্যদিকে, বিরোধীরা বলছেন, এই সিদ্ধান্ত জাপানের শান্তিবাদী সংবিধানের পরিপন্থী। তাদের আশঙ্কা, এর ফলে বৈশ্বিক উত্তেজনা বাড়তে পারে এবং জাপানের জনগণের নিরাপত্তা ঝুঁকির মুখে পড়তে পারে।

AHA
আরও পড়ুন