যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, জার্মানিতে মার্কিন সেনা উপস্থিতি কমানোর বিষয়টি তার প্রশাসন পর্যালোচনা করছে। আগামী স্বল্প সময়ের মধ্যেই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
ট্রাম্প তার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া বার্তায় এই ইঙ্গিত দেন। সাম্প্রতিক সময়ে জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মেৎর্স -এর সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কের টানাপোড়েনের মধ্যেই এমন ঘোষণা আসে।
সম্পর্কের এই উত্তেজনা মূলত ইরান যুদ্ধকে কেন্দ্র করে তৈরি হয়েছে। মেৎর্স সম্প্রতি মন্তব্য করেছিলেন, ইরানি নেতৃত্বের কাছে যুক্তরাষ্ট্র কিছুটা ‘অপমানিত’ অবস্থায় রয়েছে—এমন বক্তব্যের পর ট্রাম্প তার কড়া সমালোচনা করেন।
এর পাশাপাশি ট্রাম্প ন্যাটো মিত্রদেরও সমালোচনা করেছেন, বিশেষ করে ইরান-ইসরায়েল সংঘাতে যুক্তরাষ্ট্রকে যথেষ্ট সহায়তা না করা এবং হরমুজ প্রণালি পুনরায় খুলতে নৌবাহিনী মোতায়েন না করার বিষয়ে।
বর্তমানে জার্মানিতে প্রায় ৩৩ হাজার ৯০০ মার্কিন সেনা অবস্থান করছে, যা যুক্তরাষ্ট্রের ইউরোপীয় সামরিক উপস্থিতির অন্যতম বড় অংশ। এই সেনা কমানোর সিদ্ধান্ত বাস্তবায়িত হলে তা ন্যাটো কাঠামো এবং ইউরোপীয় নিরাপত্তা সমীকরণে বড় প্রভাব ফেলতে সূত্র: আল-জাজিরা
যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে 'নজিরবিহীন' পদক্ষেপের হুঁশিয়ারি ইরানের