যুদ্ধে বিধ্বস্ত বিশ্ববিদ্যালয় জাদুঘরে রূপান্তর করবে ইরান

আপডেট : ০৩ মে ২০২৬, ০২:১৮ পিএম

ইরান যুদ্ধে সাম্প্রতিক মার্কিন-ইসরায়েলি বিমান হামলায় ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে দেশটির ইস্পাহান ইউনিভার্সিটি অফ টেকনোলজি। যুদ্ধে বিধ্বস্ত সেই ঐতিহ্যবাহী বিশ্ববিদ্যালয়টি ‘যুদ্ধ জাদুঘর’ হিসেবে সংরক্ষণ করার পরিকল্পনা ঘোষণা করেছে ইরান কর্তৃপক্ষ।

বিশ্ববিদ্যালয়ের প্রধান জাফরুল্লাহ কালানতারি বলেন, হামলায় ক্ষতিগ্রস্ত বর্তমান স্থানটিকে একটি যুদ্ধ জাদুঘর হিসেবে সংরক্ষণ করা হবে। এটি ইতিহাসের পাতায় দেশটির বৈজ্ঞানিক অগ্রযাত্রার ওপর চালানো নিপীড়নের একটি জীবন্ত দলিল হয়ে থাকবে।

কালানতারি আরও জানান, জাদুঘরটি সংরক্ষণের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের নতুন ভবন নির্মাণ এবং উন্নত সরঞ্জাম সরবরাহের জন্য আলাদা জায়গা বরাদ্দ করা হয়েছে।

দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা জানিয়েছে, বিশ্ববিদ্যালয়ের ক্ষতিগ্রস্ত অবকাঠামো মেরামতের প্রাথমিক খরচ ধরা হয়েছে প্রায় ১১ মিলিয়ন ডলার। 

এর আগে গত ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরু হওয়ার পর মার্চ মাসে এই শিক্ষা প্রতিষ্ঠানে হামলা চালানো হয়। ইরানি কর্মকর্তাদের দাবি, তেহরানসহ সারাদেশের ৩০টিরও বেশি বিশ্ববিদ্যালয় ইসরায়েলি ও মার্কিন হামলার লক্ষ্যবস্তু হয়েছে। এছাড়া আবাসিক এলাকা এবং অন্যান্য বেসামরিক অবকাঠামোতেও ব্যাপক ক্ষয়ক্ষতির অভিযোগ করেছে তেহরান। এই জাদুঘরটি মূলত যুদ্ধের ধ্বংসলীলা এবং ইরানি বিজ্ঞানীদের ওপর চলা ‘নিপীড়ন’ বিশ্বের কাছে তুলে ধরার একটি প্রতীকী পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। সূত্র: আলজাজিরা

SN
আরও পড়ুন