বাগেরহাটের ঐতিহাসিক হযরত খান জাহান আলী (র.) মাজারের দিঘিতে গোসল করতে নেমে কুমিরের আক্রমণের শিকার হয়েছে ফাতেমা (৭) নামের এক শিশু। কুমিরটি শিশুটিকে কামড়ে ধরে দিঘির গভীর পানিতে নিয়ে গেছে বলে জানা গেছে।
সোমবার (১ জুন) রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে মাজারের মহিলা ঘাটে এই লোমহর্ষক ঘটনা ঘটে। নিখোঁজ শিশু ফাতেমা তার মায়ের সাথে মাজার এলাকাতেই বসবাস করত।
স্থানীয়দের উদ্ধার চেষ্টা ও প্রশাসনের তৎপরতা
প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে দিঘির ঘাটে নামলে হঠাৎ একটি কুমির ফাতেমাকে আক্রমণ করে। শিশুটির চিৎকার শুনে মাজারে থাকা স্থানীয় বাসিন্দারা দ্রুত ছুটে আসেন এবং নৌকা নিয়ে দিঘিতে নেমে তাকে উদ্ধারের চেষ্টা চালান। তবে অন্ধকার ও গভীর পানির কারণে তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করা সম্ভব হয়নি।
ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থল পরিদর্শনে আসেন:
শেখ মনজুরুল হক রাহাদ, মাননীয় সংসদ সদস্য, বাগেরহাট-২ আসন।
জনাব গোলাম মো. বাতেন, জেলা প্রশাসক, বাগেরহাট।
canজনাব হাসান মোহাম্মদ নাছের রিকাবদার, পুলিশ সুপার, বাগেরহাট।
মোঃ মহিদুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), বাগেরহাট।
ফায়ার সার্ভিসের উদ্ধার অভিযান চলছে
সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত, ফায়ার সার্ভিস কর্মী এবং স্থানীয় প্রশাসনের যৌথ সহায়তায় দিঘিতে জোরদার উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।
নিখোঁজ শিশুটিকে উদ্ধারে সব ধরনের চেষ্টা চালানো হচ্ছে বলে প্রশাসনের পক্ষ থেকে আশ্বস্ত করা হয়েছে। এই ঘটনায় মাজার ও আশেপাশের এলাকায় চরম আতঙ্ক ও শোকের ছায়া নেমে এসেছে।
ইরানের কড়া হুঁশিয়ারি, বৈরুতে হামলার পরিকল্পনা থেকে পিছু হটলো ইসরায়েল
পাকিস্তানকে রুখে দিলো ১০ জনের বাংলাদেশ