ইসরায়েলে হামলাকারী আরব-ইসরায়েলি নাগরিক নিহত 

আপডেট : ০৭ জুন ২০২৬, ০৫:১১ পিএম

মধ্য ইসরায়েলে একাধিক গুলিবর্ষণের ঘটনায় হামলায় জড়িত একজন ব্যক্তি নিহত হয়েছেন। ইসরায়েলি পুলিশ জানিয়েছে, নিহত ব্যক্তি একজন আরব-ইসরায়েলি নাগরিক ছিলেন।

নিরাপত্তা সূত্রের বরাতে জানা গেছে, হামলাকারীকে ঘটনাস্থলেই গুলি করে হত্যা করা হয়।

সাম্প্রতিক তথ্য অনুযায়ী, মধ্য ইসরায়েলের তিনটি পৃথক স্থানে গুলিবর্ষণের ঘটনা ঘটে। এর মধ্যে একটি হামলা একটি পেট্রোল স্টেশনেও চালানো হয়।

এসব হামলায় একজন নিহত হয়েছেন এবং অন্তত ছয়জন আহত হয়েছেন। আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে।

ঘটনার পর নিরাপত্তা বাহিনী এলাকায় ব্যাপক তল্লাশি অভিযান চালাচ্ছে এবং হামলার বিস্তারিত পরিস্থিতি খতিয়ে দেখা হচ্ছে। সূত্র: আলজাজিরা

AS
আরও পড়ুন