ইরানের বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞার আহ্বান ইতালির

আপডেট : ১১ জুন ২০২৬, ০৮:৫১ পিএম

মধ্যপ্রাচ্যের চলমান সংকট অবসান না হলে ইউরোপীয় ইউনিয়ন–কে ইরানের বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা আরোপের জন্য প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি।

ইতালির পার্লামেন্টে দেওয়া বক্তব্যে মেলোনি বলেন, 'তেহরান যদি ভুল পথে চলতে থাকে, তাহলে ইউরোপীয় ইউনিয়নকে নতুন লক্ষ্যভিত্তিক পদক্ষেপের মাধ্যমে চাপ বাড়ানোর জন্য প্রস্তুত থাকতে হবে।'

তার মতে, আঞ্চলিক অস্থিরতা অব্যাহত থাকলে কূটনৈতিক প্রচেষ্টার পাশাপাশি অর্থনৈতিক ও রাজনৈতিক চাপও বাড়ানোর বিষয়টি বিবেচনায় নিতে হবে।

এদিকে বক্তব্যে তিনি ইসরায়েলের জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গাভির–এর সাম্প্রতিক মন্তব্যেরও সমালোচনা করেন। মেলোনি বলেন, ইতালিকে নিয়ে তার মন্তব্য শুধু ইতালির জন্যই নয়, ইসরায়েলের জন্যও লজ্জাজনক এবং অগ্রহণযোগ্য। সূত্র: আলজাজিরা

AS
আরও পড়ুন