২০২৬ ফিফা বিশ্বকাপের গ্রুপ ‘ই’-তে আজ মুখোমুখি হবে জার্মানি ও কিউরাসাও। বাংলাদেশ সময় রাত ১১টায় শুরু হবে ম্যাচটি।
বিশ্ব ফুটবলের অন্যতম শক্তিশালী দল জার্মানি টুর্নামেন্টে নিজেদের অভিযান শুরু করতে মাঠে নামছে। অন্যদিকে তুলনামূলক অনভিজ্ঞ কিউরাসাও শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে চমক দেখানোর লক্ষ্য নিয়ে খেলবে।
গ্রুপ ‘ই’-তে জার্মানির সঙ্গে রয়েছে কিউরাসাও, আইভরি কোস্ট ও ইকুয়েডর। ফলে নকআউট পর্বের লড়াইয়ে এগিয়ে থাকতে প্রথম ম্যাচ থেকেই পূর্ণ তিন পয়েন্ট অর্জন করতে চাইবে দলগুলো।
অভিজ্ঞতা, শক্তি ও সামর্থ্যের বিচারে জার্মানিই ম্যাচের ফেবারিট। তবে বিশ্বকাপের মঞ্চে ছোট দলগুলোর অপ্রত্যাশিত পারফরম্যান্সের নজির রয়েছে অনেক। তাই কিউরাসাওও জার্মানির জন্য কঠিন পরীক্ষা হয়ে উঠতে পারে।
বিশ্বকাপ মিশনের শুরুটা জয় দিয়ে রাঙাতে চায় জার্মানি, আর কিউরাসাও চাইবে ইতিহাস গড়ে বিশ্ব ফুটবলে নিজেদের উপস্থিতি জানান দিতে। এখন দেখার বিষয়, মাঠের লড়াইয়ে শেষ হাসি কে হাসে।
বিশ্বকাপে তুরস্ককে হারিয়ে অস্ট্রেলিয়ার দুর্দান্ত জয়
২৮ বছর পর বিশ্বকাপ যাত্রা, জয় দিয়ে শুরু স্কটল্যান্ডের