ইরানি কমান্ডার

বৈরুতে ইসরায়েলি হামলার জবাব দেয়া হবে

আপডেট : ১৫ জুন ২০২৬, ০৬:৩০ এএম

ইরানি সামরিক বাহিনীর খাতাম আল-আনবিয়া কেন্দ্রীয় সদর দফতরের একজন কর্মকর্তা সরদার আসাদি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ‘লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণাঞ্চলীয় উপশহরগুলোতে ইসরায়েলি হামলার জবাব দেয়া হবে।’

ইরানের মিজান সংবাদ সংস্থার বরাত দিয়ে তিনি আরো বলেন, ‘নিঃসন্দেহে এই হামলাগুলোর জবাব দেয়া হবে।’

খাতাম আল-আনবিয়া হলো কেন্দ্রীয় যৌথ কমান্ডের সদর দফতর। 

এটি ইরানের ইসলামিক রেভ্যুলুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) এবং নিয়মিত সেনাবাহিনীসহ দেশটির সশস্ত্র বাহিনীর তত্ত্বাবধান করে। সূত্র: আল জাজিরা

HN
আরও পড়ুন