ঝিনাইদহে পুশইন ঠেকাতে কঠোর অবস্থানে বিজিবি

আপডেট : ১৫ জুন ২০২৬, ০২:৪৫ পিএম

ঝিনাইদহের মহেশপুর সীমান্তে পুশইন ঠেকাতে কঠোর অবস্থানে রয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

সীমান্তে এক সপ্তাহ পরিস্থিতি স্বাভাবিক থাকার পর শনিবার গভীর রাতে পুশইনের চেষ্টা চালায় বিএসএফ। তবে স্থানীয় বাসিন্দা ও বিজিবির যৌথ প্রতিরোধে সেই চেষ্টা ব্যর্থ হয়েছে।

বিজিবি জানায়, গত এক মাস ধরে মহেশপুর সীমান্তে পুশইন আতঙ্ক চললেও গত সাত দিন কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। শনিবার রাতে পুশইনের চেষ্টা করলে বিজিবি ও স্থানীয়দের কড়া অবস্থানের মুখে সেই চেষ্টা ব্যার্থ হয়। এরপর থেকে সীমান্ত এলাকায় টহল ও গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হয়েছে। যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বলে জানায় তারা।

এ বিষয়ে মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. রফিকুল আলম বলেন, গত কয়েক দিনে মহেশপুর সীমান্তে পুশইনের চেষ্টা ব্যর্থ করে দেওয়া হয়েছে। সোমবার (১৫জুন) দুপুর পর্যন্ত মহেশপুর সীমান্তে কোনো অনুপ্রবেশের (পুশইন) ঘটনা ঘটেনি।

MCH/SN
আরও পড়ুন