খেলা শুরুর ৬৫ সেকেন্ডেই প্যারাগুয়ের গোল

আপডেট : ২০ জুন ২০২৬, ০৯:৩৫ এএম

বিশ্বকাপের মঞ্চে ম্যাচের শুরুতেই বড় ধাক্কা খেল তুরস্ক। খেলা শুরুর মাত্র দুই মিনিটের মাথায় গোল হজম করে পিছিয়ে পড়ে তারা, আর সেই ধাক্কা সামলে ওঠার আগেই ম্যাচের নিয়ন্ত্রণ নেয় প্যারাগুয়ে।

শনিবার (২০ জুন) সান ফ্রান্সিসকো বে এরিয়া স্টেডিয়ামে গ্রুপ ডির ম্যাচে শুরু থেকেই আক্রমণাত্মক ছিল প্যারাগুয়ে। দ্বিতীয় মিনিটেই জুলিও এনসিসোর নিখুঁত অ্যাসিস্ট থেকে গোল করে দলকে এগিয়ে দেন মাতিয়াস গালারজা।

এই ম্যাচে জয়ের জন্য মরিয়া তুরস্ক এখন চাপের মধ্যে। গ্রুপ ডিতে টিকে থাকতে হলে দ্রুত ম্যাচে ফিরতে হবে তাদের, না হলে নকআউটের পথ আরও কঠিন হয়ে উঠবে।

AM/YA
আরও পড়ুন