বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে ইসমায়েল সাইবারির একমাত্র গোলে ব্রাজিলের বিপক্ষে ১-১ ড্র করেছিল মরক্কো।
‘সি’ গ্রুপে শনিবার (২০ জুন) তারা স্কটল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ম্যাচ খেলতে মাত্র ৭১ সেকেন্ডেই লিড নিয়েছে।
বিশ্বকাপের চলতি আসরের দ্রুততম গোলটিও করেছেন অ্যাটাকিং মিডফিল্ডার সাইবারি।
ফক্সবোরোর বোস্টন স্টেডিয়ামে চলমান ম্যাচটিতে মরক্কো বল পায় রেফারির শুরুর বাঁশি বাজানোর ১৪ সেকেন্ড পর।
এরপর সবমিলিয়ে ৫৬ সেকেন্ড লেগেছে গোলের খাতা খুলতে। গত বিশ্বকাপে আফ্রিকার প্রথম দেশ সেমিফাইনাল খেলা মরক্কোর হয়ে সাইবারি দুর্দান্ত ফিনিশিং করেছেন।
প্রায় মাঝমাঠ থেকে সতীর্থের বাড়ানো উড়ন্ত বল ধরে বক্সে প্রথমে নিয়ন্ত্রণে নেন তিনি। এরপর সাইবারির জোরালো শট ঠেকানোর কোনো সাধ্য ছিল না স্কটিশ গোলরক্ষক অ্যাঙ্গাস গুনের। এর মধ্য দিয়ে ৭১ সেকেন্ডে এই বিশ্বকাপের দ্রুততম গোল হয়ে গেল।
বিশ্বকাপের প্রথম হোম-অফিস ফুটবলার নেইমার