সংকটে মার্কিন-ইরান শান্তি আলোচনা

লেবাননে ইসরায়েলি হামলায় নিহত ৩২

আপডেট : ২১ জুন ২০২৬, ০৭:৫৭ এএম

লেবাননে যুদ্ধবিরতি ঘোষণার পরও ইসরায়েলের ভয়াবহ বিমান ও ড্রোন হামলায় ৩২ জন নিহত হয়েছেন। 

এই রক্তক্ষয়ী সংঘাতে মধ্যপ্রাচ্যে শান্তি ফেরানোর লক্ষ্যে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শুরু হতে যাওয়া অত্যন্ত সংবেদনশীল কূটনৈতিক আলোচনা গভীর সংকটের মুখে পড়েছে।

পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে জানা গেছে, চলতি সপ্তাহে স্বাক্ষরিত সমঝোতা স্মারক এগিয়ে নিতে রোববার (২১ জুন) সুইজারল্যান্ডের বুর্গেনস্টক রিসোর্টে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পরবর্তী দফার আনুষ্ঠানিক বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

এই বৈঠকে দুই দেশের প্রতিনিধি দলের পাশাপাশি মধ্যস্থতাকারী দেশ পাকিস্তান ও কাতারের প্রতিনিধিরাও অংশ নেবেন। সূত্র: আলজাজিরা, এএফপি

HN
আরও পড়ুন